নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে যাদের পেনশনের পরিমাণ

প্রকাশঃ মে ১১, ২০২৬ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে এর সুফল পেতে পারেন পেনশনভোগীরাও। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে কিছু পেনশনভোগীর মাসিক আয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে, তাদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একইভাবে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে থাকা পেনশনভোগীদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেলেও নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে।

এছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রচলিত ২০০ টাকার টিফিন ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা ভাতার ক্ষেত্রেও ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি বিবেচনায় নবম পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটি সুপারিশ চূড়ান্ত করার কাজ করছে এবং তা শিগগিরই সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরের বাজেটে এর একটি অংশ কার্যকর করা হতে পারে, যার জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের খসড়া তৈরি হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৮–২৯ অর্থবছরের দিকে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G