পচা সবজি দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ, তরুণের সাফল্যে মুগ্ধ প্রধানমন্ত্রী

প্রকাশঃ জুন ১৪, ২০২৬ সময়ঃ ১১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ অপরাহ্ণ

মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর কয়েকটি উদ্ভাবন প্রধানমন্ত্রীর প্রশংসা কুড়িয়েছে। দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পণ্যের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় তিনি নিজের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্যের ধারণা ও কার্যক্রম তুলে ধরেন।

সাজ্জাদুল জানান, পচা ও অব্যবহৃত সবজি ব্যবহার করে তিনি পচনশীল বিকল্প পলিথিন তৈরির কাজ করছেন। পাশাপাশি কলাগাছের তন্তু দিয়ে ঢেউটিন, টাইলস এবং বিভিন্ন ধরনের বোর্ড তৈরির প্রযুক্তিও উন্নয়ন করেছেন।

উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য এ ধরনের গবেষণাভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবককে তার গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এ ধরনের উদ্ভাবন একদিকে যেমন পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে, অন্যদিকে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G