পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মেসি !

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০২৬ সময়ঃ ১০:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক সম্ভাবনার কথা সামনে এসেছে—পাকিস্তান ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে আলোচনা শুরু হওয়ায় কৌতূহল তৈরি হয়েছে ফুটবল মহলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর মধ্যে অনলাইন বৈঠকে এই সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শুধু ম্যাচ আয়োজন নয়, বরং কোচিং উন্নয়ন ও ফুটবল কাঠামো উন্নত করার বিষয়গুলোও উঠে এসেছে।

আর্জেন্টিনায় থাকা পাকিস্তানের কূটনৈতিক মিশনের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেন ফুটবল ফেডারেশনের প্রধান সৈয়দ মহসিন গিলানি ও রাষ্ট্রদূত হাসান আফজল খান। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন ফ্রান্সিসকো লেম্মি।

সূত্র অনুযায়ী, পাকিস্তানি কোচদের আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। তবে সবকিছুই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

প্রস্তাবিত প্রীতি ম্যাচটি কবে এবং কোথায় হতে পারে, কিংবা খেলোয়াড়দের তালিকা কেমন হবে—এ বিষয়ে এখনো কিছুই নির্ধারিত হয়নি। এমনকি লিওনেল মেসির অংশগ্রহণ নিয়েও কোনো পক্ষই নিশ্চিত কিছু জানায়নি।

ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। তবে ভবিষ্যতে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে পাকিস্তানের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G