পুলিশের বাধায় পণ্ড ভাস্কর্য সরানোর বিক্ষোভ

প্রকাশঃ মে ২৬, ২০১৭ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ভাস্কর্য সরিয়ে নেয়ার কাজ শুরু করে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের নানা স্লোগান দিতেও শোনা গেছে।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী আরিফ নূরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেয়া হয়েছে। পুলিশ বলছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙলে তাদের থামানোর চেষ্টা করা হয়। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ, অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরির কোনো উদ্দেশ্য তাদের ছিল না।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G