পৃথিবীর যত আজব তথ্য

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ পূর্বাহ্ণ

elephantআজব এই পৃথিবী। প্রতিনিয়তই আজব কিছু না কিছু হচ্ছে আমাদের এই পৃথিবীতে। এমনই আজব কিছু তথ্য আজ আমরা জেনে নিব।

* অদ্ভুত হলেও সত্য, হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।

* অনেকে হয়তো জানেন না, পানি ছাড়া একটি ইঁদুর একটি উট থেকে বেশি সময় বাঁচতে পারে।

* আমরা সারাদিন নানা পিঁপড়া দেখি। কিন্তু আমরা এটি কি জানি যে পিঁপড়া কখনো ঘুমায় না?

* আমরা সবাই জানি, মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি! প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছির মধ্যে মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।

* ঘুঘু পাখি ও পিঁপড়ার কাহিনী আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানি, পিঁপড়া পানির নিচে দুই দিনও বেঁচে থাকতে পারে।

* বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন কিছু না দেখলেও একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ছয়গুণ ভালো দেখতে পারে। টাপেটাম লুসিডামের জন্য এটি পারে বিড়াল। এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।

* বিড়ালের কান দেখতে বেশ সুন্দর। কিন্তু জানেন কি, একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশি থাকে!

প্রতিক্ষণ/এডি/ডিএইচ


সবাই যা পড়ছে
বিচিএ প্রানীর দ্বীপ মাদাগাস্কার
৫৮ হাজার টাকায় এক ডিম!
অজানা কিছু বিচিত্র তথ্য
রংধনু নদী!
একটি গাছে ৯ টি বাড়ি!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
20G