প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১১১ পদে নিয়োগ, আবেদন শুরু ২১ জুন
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়। ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে মোট ১১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী অধীক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নকশাকার, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, কম্পিউটার হার্ডওয়ার টেকনিশিয়ান, এমসি-২ (কম্পোজিটর), এমসি-২ (রিডার), কাউন্টার ক্লার্ক, ট্রেসার, বুক বাইন্ডার, ডেসপাচ রাইডার, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক, বাবুর্চি, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, নিরাপত্তাপ্রহরী, মালি এবং পরিচ্ছন্নতাকর্মী পদে জনবল নেওয়া হবে।
পদ ও বেতন কাঠামো
সবচেয়ে উচ্চ গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে সহকারী অধীক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর। এসব পদের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
এ ছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেলের সুবিধা প্রযোজ্য হবে।
বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
তবে ২, ৪, ৫ ও ৮ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদন করবেন যেভাবে
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করা যাবে টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টালে।
আবেদনের ওয়েবসাইট:
আবেদন ফি
১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
১৪ থেকে ২৪ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু হবে ২১ জুন ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি জমা সম্পন্ন করতে হবে।
মোট শূন্যপদ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১১টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করুন।
প্রতি / এডি / শাআ












