প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

Department of Livestock Servicesসরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত দুটি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যে দুই পদে নিয়োগ

সিমেন ক্যারিয়ার

এই পদে মোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটি ১৯তম গ্রেডের। এ পদে নির্বাচিতরা ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা বেতন স্কেলে চাকরি করবেন।

আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহায়ক

অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি ৫০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি ২০তম গ্রেডের পদ। এ পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

এ পদেও আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে।

আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য

নিয়োগের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

চাকরির ধরন পূর্ণকালীন ও স্থায়ী। কর্মস্থল ঢাকা। নির্বাচিতরা প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন

প্রাণিসম্পদ অধিদপ্তরের এই নিয়োগে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি যুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে।

আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া ফি অফেরতযোগ্য।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G