যুবলীগ কথা দিয়ে কথা রেখেছে: ওবায়দুল কাদের

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২২ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

‘যুবলীগের মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। এদিক-সেদিক যুব সমুদ্রের ঢেউ। যুবলীগ কথা দিয়ে কথা রেখেছে’- কথা গুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে বিএনপির বিরুদ্ধে। দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, আইএমএফ খুব সহজেই ঋণ দেয়। কারণ ঋণ সময়মতো পরিশোধ করা হয়। বাংলাদেশ কখনো ঋণখেলাপি হয় না। যুবলীগের সভাপতি ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G