রাতে ভ্রমণের ঝুঁকি এড়াতে ১০টি সতর্কতা

প্রকাশঃ মে ১৮, ২০২৬ সময়ঃ ১১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে যাতায়াতের সময় ছিনতাই, ডাকাতি কিংবা সহিংস ঘটনার খবর প্রায়ই সামনে আসে। বিশেষ করে দূরপাল্লার ভ্রমণের পর নির্জন সড়কে একা চলাচল অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই রাতের ভ্রমণে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

নিরাপদ ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো—

১. ট্রেনে ভ্রমণকে অগ্রাধিকার দিন
সম্ভব হলে বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াত করার চেষ্টা করুন। তুলনামূলকভাবে ট্রেন ভ্রমণকে অনেকেই বেশি নিরাপদ মনে করেন।

২. একা ভ্রমণ এড়িয়ে চলুন
রাতে দীর্ঘ পথ একা যাত্রা না করাই ভালো। পরিচিত কাউকে সঙ্গে রাখতে পারলে ঝুঁকি কমে।

৩. পরিবার নিয়ে গভীর রাতে সতর্ক থাকুন
নারী, শিশু বা বয়স্ক সদস্যদের নিয়ে গভীর রাতে যাতায়াত যতটা সম্ভব সীমিত রাখা উচিত।

৪. ভ্রমণের তথ্য পরিচিতজনকে জানান
কোথা থেকে রওনা দিচ্ছেন, কোন পরিবহনে উঠেছেন, গাড়ির নম্বর বা সিট নম্বর—এসব তথ্য পরিবারের সদস্য বা বিশ্বস্ত কারো কাছে রেখে দিন।

৫. অপরিচিত যানবাহনে ওঠার আগে যাচাই করুন
শেয়ার করা সিএনজি বা অচেনা গাড়িতে ওঠার ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রয়োজনে গাড়ির নম্বর ও চালকের ছবি পরিচিত কাউকে পাঠিয়ে দিন। রাইড শেয়ার ব্যবহার করলে অ্যাপের তথ্যের সঙ্গে গাড়ির নম্বর মিলিয়ে নিন।

৬. লাইভ লোকেশন চালু রাখুন
বিশ্বস্ত কারো সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করলে জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া সহজ হতে পারে। পাশাপাশি জনসমক্ষে টাকা-পয়সা বা মূল্যবান জিনিস প্রদর্শন না করাই ভালো।

৭. অপরিচিতের মালামাল বহন করবেন না
অন্যের ব্যাগ বা প্যাকেট বহন করতে গিয়ে অজান্তেই ঝুঁকিতে পড়তে পারেন। তাই এ ধরনের অনুরোধ এড়িয়ে চলুন।

৮. অপরিচিতের দেওয়া খাবার গ্রহণে সতর্ক থাকুন
যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করাই নিরাপদ। একই সঙ্গে মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ আছে কি না, তা নিশ্চিত করুন।

৯. খুব ভোরে পৌঁছালে নিরাপদ স্থানে অপেক্ষা করুন
গভীর রাতে বা ভোরের আগে গন্তব্যে পৌঁছে গেলে নির্জন স্থানে না গিয়ে স্টেশন, টার্মিনাল বা জনসমাগম আছে এমন জায়গায় অবস্থান করুন।

১০. অপ্রয়োজনীয় রাতের ভ্রমণ এড়িয়ে চলুন
বিশেষ প্রয়োজন না থাকলে গভীর রাতে যাত্রা না করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে।

সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সচেতনভাবে ভ্রমণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G