আয়রনের ঘাটতি পূরনে প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন এই ৫ উপাদান

প্রকাশঃ মে ১৮, ২০২৬ সময়ঃ ১১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ অপরাহ্ণ

শরীর সুস্থ রাখতে আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান। নারী, পুরুষ ও শিশু—সব বয়সী মানুষের জন্যই পর্যাপ্ত আয়রন প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন প্রায় ৮ মিলিগ্রাম এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রায় ১৮ মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয়। গর্ভাবস্থায় এই চাহিদা আরও বেড়ে যায়।

শরীরে পর্যাপ্ত আয়রন না থাকলে দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা ও রক্তস্বল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাবারেও আয়রনসমৃদ্ধ উপাদান রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

খাদ্যতালিকায় আমিষ ও নিরামিষ—দুই ধরনের খাবার থেকেই আয়রন পাওয়া সম্ভব।

আমিষ খাবার

মুরগির মাংস, খাসির মাংস, কলিজা, ডিম, চিংড়ি এবং ম্যাকারেলের মতো সামুদ্রিক মাছ আয়রনের ভালো উৎস হিসেবে পরিচিত।

শাকপাতা

পালং শাক, লাল শাক, সজনেপাতা, পুদিনাপাতা, কচুশাক ও ধনেপাতায় উল্লেখযোগ্য পরিমাণ আয়রন থাকে।

সবজি

রাঙা আলু, ব্রকলি, পেঁয়াজকলি, কুমড়া ও বাঁধাকপিও আয়রনসমৃদ্ধ সবজির তালিকায় রয়েছে।

ডাল ও শস্যজাত খাবার

ছোলা, মসুর ডাল, মুগ ডাল, সয়াবিন ও কালো বিউলিতে ভালো পরিমাণ আয়রন পাওয়া যায়।

ফলমূল

খেজুর, কিশমিশ, অ্যাপ্রিকট, বেদানা, তরমুজ ও স্ট্রবেরির মতো ফল শরীরে আয়রনের ঘাটতি কমাতে সহায়তা করতে পারে।

বীজজাত খাবার

তিসি ও চিয়া বীজেও রয়েছে আয়রনসহ বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান।

বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে অনেক ক্ষেত্রেই শরীরের প্রয়োজনীয় আয়রনের চাহিদা পূরণ করা সম্ভব।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G