রোদে গরম হয়ে উঠছে ঘর? জেনে নিন ছাদ ঠান্ডা রাখার ৩ সহজ সমাধান

প্রকাশঃ মে ১৫, ২০২৬ সময়ঃ ১১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ অপরাহ্ণ

গ্রীষ্মের তীব্র গরমে অনেক সময় ঘরের ভেতরেও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। বিশেষ করে দিনের পর দিন রোদে তেতে ওঠা ছাদ থেকেই ঘরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। ফলে পাখা কিংবা এসি চালিয়েও কাঙ্ক্ষিত স্বস্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই গরমের দিনে ঘরকে তুলনামূলক শীতল রাখতে ছাদ ঠান্ডা রাখার দিকে নজর দেওয়া জরুরি। বর্তমানে এ জন্য রয়েছে বেশ কিছু কার্যকর পদ্ধতি।

বিশেষ কুলিং রং ব্যবহার

ছাদ ঠান্ডা রাখতে এখন বাজারে বিশেষ ধরনের কুলিং পেইন্ট পাওয়া যায়। সাধারণত হালকা বা সাদা রঙের এই পেইন্ট সূর্যের তাপ কম শোষণ করে। ফলে ছাদ অতিরিক্ত গরম হয় না এবং ঘরের ভেতরও তুলনামূলক ঠান্ডা থাকে। রং করার আগে ছাদ পরিষ্কার করে নিলে এর কার্যকারিতা আরও বাড়ে। কম ঝামেলায় ছাদ ঠান্ডা রাখার এটি বেশ জনপ্রিয় একটি উপায়।

ছাদে তাপরোধী আবরণ

গরম কমাতে অনেকেই ছাদের ওপর বিশেষ তাপরোধী শিট বা আবরণ ব্যবহার করেন। এগুলো সাধারণত হালকা ও পুরু ধরনের হয়ে থাকে, যা সূর্যের তাপ সরাসরি ছাদে পৌঁছাতে বাধা দেয়। টিন, অ্যাসবেস্টস বা টালির ছাদের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কার্যকর। একবার লাগানোর পর দীর্ঘ সময় পর্যন্ত এটি ব্যবহার করা যায়।

ছাদ বাগান তৈরি

ছাদে গাছপালা থাকলে তা স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমাতে সাহায্য করে। টবের গাছ, ঘাস বা ছোট সবজি বাগান ছাদের ওপর সরাসরি রোদ পড়া কমিয়ে দেয়। পাশাপাশি গাছে পানি দেওয়ার ফলে ছাদও কিছুটা ঠান্ডা থাকে। তাই সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ছাদ বাগান ঘরকে আরামদায়ক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G