রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ফলাফল সংক্রান্ত কাগজে আগাম স্বাক্ষরের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরের দিকে উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলাফলের শিটে আগে থেকেই স্বাক্ষর নেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হন। এ সময় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান কেন্দ্রে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তার বদলে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় এক ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

অভিযুক্ত কর্মকর্তা দাবি করেছেন, ভোট শেষে ফল প্রস্তুতের জটিলতা এড়াতেই তিনি আগাম স্বাক্ষর নিয়েছিলেন, এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ফলাফলের কাগজে আগাম স্বাক্ষর নেওয়া গুরুতর অনিয়ম এবং এ কারণেই কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G