শুরু হচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’, ৭৫ শতাংশ ছাড়ে কেনাকাটার সুযোগ

প্রকাশঃ জুলাই ৫, ২০২৬ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪২ অপরাহ্ণ

দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ছাড়ভিত্তিক কেনাকাটার উৎসব ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবে দেশ-বিদেশের প্রায় ২৫০টি ব্র্যান্ড অংশ নেবে। বুধবার (১ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টকম এবং কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ভেন্টোরা কমিউনিকেশনস লিমিটেড।

আয়োজকদের লক্ষ্য, ভবিষ্যতে এই আয়োজনকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ডিসকাউন্টভিত্তিক শপিং উৎসবে পরিণত করা। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ব্র্যান্ড এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পণ্য ও সেবায় ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ অফার, আকস্মিক মূল্যছাড় এবং শুধুমাত্র উৎসব উপলক্ষে নির্ধারিত এক্সক্লুসিভ ডিলও থাকছে।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সরাসরি সংযোগ বাড়বে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন গ্রাহক তৈরি, বাজার সম্প্রসারণ এবং সম্ভাব্য বাণিজ্যিক অংশীদার খুঁজে পাওয়ার সুযোগ পাবে। দেশের উদীয়মান ব্র্যান্ডগুলোর জন্যও এটি নিজেদের পরিচিতি বাড়ানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এছাড়া আগামী ১৬ জুলাইয়ের মধ্যে যারা স্টল বুকিং সম্পন্ন করবেন, তারা আগাম নিবন্ধনের সুবিধা হিসেবে স্টল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন বলে জানানো হয়েছে।

প্রকল্প পরিচালক মো. তাসলিম আমিন শোভন বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং দেশের খুচরা বিক্রয় খাতকে গতিশীল করতে সহায়তা করা।

পরিচালনা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। তাঁর আশা, এই উৎসব নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করবে এবং খুচরা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

নারী ক্ষমতায়নবিষয়ক প্রধান সমন্বয়কারী জিন্নাত আরা বারী বলেন, এই উৎসব নারী উদ্যোক্তাদের জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে তারা নিজেদের পণ্য ভোক্তা, করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক, সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে উপস্থাপন করতে পারবেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’কে নিয়মিত বার্ষিক আয়োজনে পরিণত করার পরিকল্পনা রয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ উৎসব ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর চট্টগ্রামে ১১ থেকে ১৩ মার্চ, রাজশাহীতে ১৩ থেকে ১৫ মে, সিলেটে ১০ থেকে ১৩ জুন এবং খুলনায় ৯ থেকে ১১ সেপ্টেম্বর একই ধরনের শপিং উৎসব আয়োজন করা হবে।

আয়োজকদের আরও জানানো হয়, ভবিষ্যতে এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G