সরকারি কর্মকর্তাদের ভাতা কমাতে কার্যকর হচ্ছে নতুন বিধিনিষেধ

প্রকাশঃ জুলাই ১৭, ২০২৬ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের কয়েকটি আর্থিক সুবিধায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামিয়ে আনার পাশাপাশি উচ্চশিক্ষায় থাকা কর্মকর্তাদের জন্য বিদ্যমান সুবিধাও পুনর্বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো দুটি পৃথক চিঠিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিগুলো গত ৯ জুলাই পাঠানো হয়।

প্রস্তাব অনুযায়ী, বর্তমানে গাড়ি সেবা নগদায়নের আওতায় মাসিক ৫০ হাজার টাকা মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হলেও তা কমিয়ে ২৫ হাজার টাকা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অর্থ বিভাগের মতে, সীমিত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এর আগে সরকার উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ৩০ লাখ টাকার সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধাও সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এদিকে, দেশে বা বিদেশে পূর্ণ স্কলারশিপ কিংবা ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নতুন নীতির প্রস্তাব এসেছে। বর্তমানে তারা প্রেষণে (ডেপুটেশনে) থেকে সরকারি বেতন-ভাতার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের স্কলারশিপ সুবিধাও পান। অর্থ বিভাগের মত, এ ক্ষেত্রে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটির ব্যবস্থা চালু করলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে শিক্ষা ছুটিতে থাকা কর্মকর্তারা বর্তমানে যে পূর্ণ বেতন-ভাতা পান, তার পরিবর্তে অর্ধেক বেতন পাওয়ার সুযোগ থাকবে।

প্রস্তাবিত পরিবর্তনগুলো এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G