সর্ববৃহৎ গার্মেন্টস পল্লী মুন্সীগঞ্জে

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

tofayelতৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং চীনের ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের উদ্যোগে মুন্সীগঞ্জের বাউশিয়ায় দেশের সর্ববৃহৎ গার্মেন্টস পল্লী গড়ে তোলা হবে।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস পল্লী প্রতিষ্ঠায় বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং চীনের ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আগামী তিন বছরের মধ্যে রফতানিযোগ্য তৈরি পোশাক খাতের এই স্যাটেলাইট সিটি গড়ে উঠবে।

পল্লীতে আধুনিক সুযোগ-সুবিধার তিন’শ থেকে পাঁচ’শ গার্মেন্টস কারখানা গড়ে তোলা হবে। যার ফলে বিদেশিরা বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে আগ্রহী হয়ে উঠবে। গার্মেন্টস পল্লী থেকে বছরে তিন বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি হবে।

পরিকল্পিত গার্মেন্টস পল্লী নিয়ে চীনা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট তেং ডি জিও জানান, চীনের সাংহাইয়ের আদলে এই গার্মেন্টস সিটি গড়ে তোলা হবে। এই সিটিতে তিন লাখ তৈরি পোশাক শ্রমিক কাজ পাবে যাদের অধিকাংশই নারী।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G