১৯৭ পদে ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশঃ মে ৯, ২০২৬ সময়ঃ ৯:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩২ অপরাহ্ণ

নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৬ থেকে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

  • সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর — ১ জন
  • ধর্মীয় শিক্ষক (ইসলাম) — ১ জন
  • ইঞ্জিন ড্রাইভার (মেরিন) — ১ জন
  • ড্রাইভার — ১৩ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৯ জন
  • ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা) — ১৬৫ জন
  • নার্সিং অ্যাটেনডেন্ট — ২ জন
  • অফিস সহায়ক — ৪ জন
  • সহকারী হোজ রিপেয়ারার — ১ জন

বেতন স্কেল

পদভেদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

ফায়ারফাইটার পদের শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি হতে হবে।
এ ছাড়া প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বয়সসীমা

১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
ফায়ারফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছর।
১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ইউজার আইডি দেওয়া হবে।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে ৯ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে প্রার্থীদের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G