২২৮ পদে জনবল নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ, সরাসরি সাক্ষাৎকারেই চাকরি

প্রকাশঃ জুন ১৬, ২০২৬ সময়ঃ ১১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ অপরাহ্ণ

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর অন্যতম মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি মোট সাতটি ক্যাটাগরিতে ২২৮ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষার পরিবর্তে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে পদভেদে প্রার্থীদের ২ থেকে ১০ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব পদে নিয়োগ

  • সুপারভাইজার/সহকারী সুপারভাইজার — ১৪ জন
  • সিনিয়র অপারেটর/অপারেটর/সহকারী অপারেটর — ২৬ জন
  • সিনিয়র কাস্টার/কাস্টার/সহকারী কাস্টার — ১২৭ জন
  • সিনিয়র ইন্সপেক্টর/ইন্সপেক্টর — ১০ জন
  • স্প্রেয়ার/লোগো ম্যান — ১৯ জন
  • সিনিয়র সর্টার/সর্টার/সহকারী সর্টার — ১৪ জন
  • সিনিয়র লোডার/লোডার/ম্যাশন/সহকারী রিপেয়ার অপারেটর — ১৮ জন

যেভাবে অংশ নেবেন

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার কাগজপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, জীবনবৃত্তান্ত এবং আবেদনপত্রসহ নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্সে, যার ঠিকানা আশারিয়ার চর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

সাক্ষাৎকারের সময়সূচি

আগামী ১৯, ২০ ও ২১ জুন এবং ২৪, ২৫ ও ২৬ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের ছবিতে উল্লেখ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G