
মধ্যপ্রাচ্যে ঈদ আজ
আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচের অন্যান্য দেশে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে। বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রীম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি শুক্রবার ঈদ উদযাপনের খবর প্রকাশ করে। সে হিসেবে শনিবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন হওয়ার কথা। প্রতিক্ষণ/এডি/সজল

তিন উপজেলার ১২ গ্রামে ঈদ আজ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ৩ উপজেলার ১২ গ্রামের সুরেশ্বরী অনুসারীরা আজ শুক্রবার ঈদ উদযাপন করছেন। সকালে বৃষ্টির মধ্যেই...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির যানজট
বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৫০কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় থেমে থেমে চলছে গাড়ি। বেলা বাড়ার সাথে...
