
ইবনে সিনা হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিকুল
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি হার্টের সমস্যা […]
