ইবনে সিনা হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিকুল

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৭ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি হার্টের সমস্যা ও ডায়বেটিকসসহ নানা রোগে আক্রান্ত। তাই তাকে গতরাতে হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।

অধ্যাপক ডা. রাজীবুর রহমানের তত্ত্বাবধানে রফিকুল ইসলাম মিয়া চিকিৎসা নিচ্ছেন জানিয়ে শায়রুল কবির খান বলেন, সুস্থতা কামনায় রফিকুল ইসলাম মিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/তাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G