পুলিশ তল্লাশি চালিয়েছে খালেদার গুলশান কার্যালয়ে

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ১১:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে।

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে যায়। তবে কার্যালয় থেকে কাউকে আটক বা কোনোকিছু জব্দ করা হয়নি।

পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ এ তল্লাশিতে নেতৃত্ব দেন।

গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার কাছে তল্লাশির বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই না জানিয়ে বেরিয়ে যান।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা কেবল এটুকু জানিয়ে যান যে, ডিএমপি কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

এদিকে পুলিশের এই্ তল্লাশির সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি অজ্ঞাতানামা জিডির রেশ ধরে এ তল্লাশি চালানো হয়েছে। বিএনপির মতো একটি দলের কার্যালয়ে এভাবে হঠাৎ করে কোনো প্রকার নোটিশ বা আগাম না জানিয়ে তল্লাশি চালানো গণতান্ত্রিক রাজনীতির উপর নগ্ন হস্তক্ষেপ। এর তীব্র নিন্দাও জানান রিজভী।

প্রতিক্ষণ/ এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G