আইয়ুব বাচ্চুর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ পূর্বাহ্ণ

রুপালি গিটার ফেলে এক দিন চলে যাব দূরে বহু দূরে– গানটি আজও আছে। কিন্তু নেই সেই গান গেয়ে যাওয়া মানুষটি। হ্যাঁ আইয়ুব বাচ্চু-র কথাই বলছিল। আজ থেকে  চার বছর আগে ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান গিটার এদেশের জাদুকর আইয়ুব বাচ্চু ।

২০১৮ সালে সে দিনটাতে মুহূর্তেই তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে পুরো দেশে। শোকের সমুদ্রে ভেসে যায় এ দেশের গানের জগত। রুপালি গিটার ফেলে যাওয়া ‘এবি বস’ খ্যাত আইয়ুব বাচ্চুর ভক্তরা কেঁদে ভাসান বুক। শোকাহত হয়ে পড়েন শোবিজের সবাই। পুরো মিডিয়া জগতই সেদিন বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল।

২০১৮ থেকে ২০২২, মাছে চারটি বছর নেই। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল সেই বিষাদে ভরা ১৮ অক্টোবরের। আজ আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ কিংবদন্তিকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিল হাজারো ভক্ত, অনুরাগীরা। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত বাচ্চুর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এসেছিলেন অন্য ধর্মের মানুষেরাও, প্রিয় তারকাকে শেষ বিদায় জানাতে।

রুপালি গিটার ফেলে চলে গেছেন সবার প্রিয় ‘এবি বস’। কিন্তু আজও তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে। আছেন রোজকার চর্চায়। এখনো শোনা যায় তার গান। কয়েক প্রজন্মকে গানের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন আইয়ুব বাচ্চু। তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক হিসেবে জনপ্রিয় ছিলেন। তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ডজগৎ, এদেশের চলচ্চিত্রও পেয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান।

১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে গানের ভুবনে পথচলা শুরু করেন আইয়ুব বাচ্চু। এরপর ১০ বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু হয় ‘ব্যান্ডদল এলআরবি’র। এর দলনেতা ছিলেন তিনি।

দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। এর মধ্যে অন্যতম হলো ‘চলো বদলে যাই,’ ‘হাসতে দেখো,’ ‘এখন অনেক রাত,’ ‘রুপালি গিটার’, ‘মেয়ে’ ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সুখের এ পৃথিবী,’ ‘ফেরারি মন,’ ‘উড়াল দেবো আকাশে,’ ‘বাংলাদেশ,’ ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি,’ ‘এক আকাশের তারা,’ ‘সেই তারা ভরা রাতে,’ ‘কবিতা,’ ‘তিন পুরুষ,’ ‘যেওনা চলে বন্ধু,’ ‘বেলা শেষে ফিরে এসে,’ ‘আমি তো প্রেমে পড়িনি’। গানগুলো এখনো সমান জনপ্রিয়। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গুণী এই গায়ক।

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G