কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লীগে চ্যাম্পিয়ন নারিন্দা ক্লাব

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লীগ-২০২২’-এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ সোমবার বিকাল ৩টায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আজ ফাইনাল খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৪-৩৮ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লিগে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে প্রাইম স্পোর্টিং ক্লাব রানারআপ হয়। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১৯ গোলে এগিয়ে ছিলো। ফাইনালে সেরা খেলোয়াড় হন নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের ৮৮ নং জার্সিধারী রবিউল ।

এর আগে দুপুর দেড়টায় অনুষ্ঠিত খেলায় বাংলা ক্লাব ৩৮-২৩ গোলে জুরাইন জনতা ক্লাবকে পরাজিত করে লিগের ৩য় স্থান অর্জন করে। অপরদিকে জুরাইন জনতা ক্লাব ৪র্থ স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৬ গোলে এগিয়ে ছিলো।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এ.কে.এম নূরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান শেখ বাহাউদ্দীন রিটু, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও লিগ কামিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তগণ।

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G