কণ্ঠশিল্পী আকবর না ফেরার দেশে চলে গেলেন
বিনোদন প্রতিনিধি
কণ্ঠশিল্পী আকবর না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রবিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের কন্যা অথৈ।
আকবরের ফেসবুকে অথৈ লিখেছেন, ‘আব্বু আর নেই’।


















