৪০ দিন পর স্কুল কলেজ খুলছে, নতুন নির্দেশনা মেনে ক্লাস শুরু

প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬ সময়ঃ ১০:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ অপরাহ্ণ

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর প্রায় ৪০ দিন পর আজ রবিবার (২৯ মার্চ) থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলছে। শিক্ষা মন্ত্রণালয় সব প্রতিষ্ঠানকে কিছু নতুন নির্দেশনা অনুসরণ করতে বলেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস শুরুর আগে প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এই কার্যক্রম সারা বছর নিয়মিত চালিয়ে যেতে হবে। প্রতিদিনের পরিচ্ছন্নতার তদারকি জোরদার করা হবে।

প্রতিবেদনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান, ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং বাগান পরিচর্যা কার্যক্রম নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যও কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণে গত ৯ মার্চ থেকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাময়িকভাবে ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে এই সময়কাল নির্ধারণ করা হয়। রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আবার ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু করছে।

ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি পূরণ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত ক্লাস শুরু হওয়ার পর আগামী ১০টি শনিবারও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। এ অনুযায়ী, ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G