‘স্যামসাং এ চলছে নতুন জনবল নিয়োগ, আবেদন শেষ ২৬ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০২৬ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার টেস্ট ইন্টার্ন পদে জনবল নিয়োগ দেবে। গত ০৮ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন।

এক নজরে স্যামসাং নিয়োগ ২০২৬


প্রতিষ্ঠানের নাম: স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৮ এপ্রিল ২০২৬
পদের নাম: সফটওয়্যার টেস্ট ইন্টার্ন
পদ সংখ্যা: নির্ধারিত নয়
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০৮ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল ২০২৬
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ২১ থেকে ২৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম, অফিসে কাজ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও টেস্টিং বিষয়ে ভালো জ্ঞান থাকা আবশ্যক। তবে এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড এর অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী। অফিসিয়াল ওয়েবসাইট: https://research.samsung.com

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। শেষ সময় ২৬ এপ্রিল ২০২৬।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G