ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আসছে বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ নেবে সরকার

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০২৬ সময়ঃ ১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ পূর্বাহ্ণ

কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা হবে এবং একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা খাতে বিদ্যমান সব সমস্যা ধাপে ধাপে সমাধানের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে স্কুল-কলেজে সোলার এনার্জি প্লান্ট স্থাপন করা হবে। পাশাপাশি কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে।

সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজের কারণে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী। এতে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নিয়ে সিলেট অঞ্চলের ৩১১ জন কেন্দ্র সচিব ছাড়াও বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G