যে কারণে বাড়ানো হলো সরকারি ছুটি

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০২৬ সময়ঃ ১০:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৬ সালের ১১ মার্চের পূর্ববর্তী নির্দেশনার আলোকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। সে অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর দিনটি জাতীয়ভাবে পালন করা হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল সরকার ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নেয়। তখন জানানো হয়েছিল, দিনটি এখন থেকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে এবং সরকারি ছুটিও থাকবে।

সে সময় মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি ৬ জুলাইকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করা হলেও ওই দিন কোনো সরকারি ছুটি থাকবে না।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G