তানিয়া বৃষ্টির মৃত্যু নিয়ে গুঞ্জন, অবশেষে যা জানা গেল

প্রকাশঃ জুন ১২, ২০২৬ সময়ঃ ১১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ অপরাহ্ণ

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের দাবি দেখা গেলেও অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্রেন টিউমারের চিকিৎসার অংশ হিসেবে তানিয়া বৃষ্টির একাধিক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় অবস্থান করছেন এবং প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করছেন।

গুঞ্জনের সত্যতা যাচাই করতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, তানিয়া বৃষ্টি সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর সঠিক নয়।

টেলিভিশন নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। একক নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকদের সামনে এসেছে।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

বিশেষ করে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল। এছাড়া তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। সোহেল রানা ইমনের নির্মাণে ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, তানিয়া বৃষ্টির স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হলেও সংশ্লিষ্টরা সবাইকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G