আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, অবিবাহিতদের জন্য থাকছে আবাসন সুবিধা

প্রকাশঃ জুলাই ৭, ২০২৬ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ তাদের প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট) বিভাগের জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ জুলাই এবং চলবে ১০ জুলাই ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

  • পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার
  • বিভাগ: প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট)
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: হবিগঞ্জের মাধবপুর
  • কর্মপরিবেশ: অফিসভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা

অ্যালুমিনিয়াম এক্সট্রুশন, ফ্যাব্রিকেশন, উৎপাদন পরিকল্পনা, শিডিউলিং এবং ফিনিশিং প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেলেও নতুনরাও আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস এবং ছুটিকালীন যাতায়াত ভাতা পাবেন। অবিবাহিত কর্মীদের জন্য ছাত্রাবাসের সুবিধাও রাখা হয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G