আইসিইউতে লতিফ সিদ্দিকী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

lotifআওয়ামী লীগ থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি) আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল পৌনে ১১ টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। এখন তিনি সেখানেই আছেন।

লতিফ সিদ্দিকীর বার্ধক্যজনিত অসুস্থতা, হার্টে সমস্যা ও লিভারে সমস্যাসহ বিভিন্ন রোগ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর থেকেই আবদুল লতিফ সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন।

গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে হজ, তবলিগ জামাত ও মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। মন্ত্রিত্ব থেকে অপসারণের পাশাপাশি ২৪ অক্টোবর আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হন।

২৩ নভেম্বর রবিবার রাত ৮টা ৪০ মিনিটে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। ২৪ নভেম্বর দুপুরে ধানমন্ডি থানায় এসে আত্মসমর্পণ করেন আবদুল লতিফ সিদ্দিকী।

পরদিন এ্যাডভোকেট আবেদ রাজার করা একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

প্রতিক্ষণ /এডি/লিটন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G