আগামী হজের খরচ মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশঃ এপ্রিল ২১, ২০২৬ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

আগামী বছর হজযাত্রা আরও সহজ, নিরাপদ ও খরচ সাশ্রয়ী করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার মান উন্নয়নে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছর হজযাত্রার বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। পাশাপাশি আগামী বছর হজের খরচ আরও কমিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।

হজযাত্রীদের খাবারের মান নিয়ে কিছু অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

হজযাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৩৪৫ জন যাত্রীর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চারটি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে।

এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের সন্তোষ প্রকাশের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রাকে আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা সম্ভব হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G