আবার ফিরছে মাহি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

images‘আমি অবশ্যই আবারো ছবিতে কাজ শুরু করব। কিছুদিন আগে নিজের কিছু ব্যক্তিগত কারণে আমি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলাম।

এমনকি দেশে না ফেরার কথাও বলেছিলাম। তবে বর্তমানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। বাইরে থাকাকালীন বাবা-মার মতো চলচ্চিত্র ও কাছের মানুষদের কথা বারবার মনে পড়েছে। আর ফেব্রুয়ারিতেই ঢাকায় ফিরছি।’ কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মাহি।

কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘অগ্নি ২’ এর পর নতুন করে কোনো ছবিতে অভিনয় করবেন না। এ

মনকি হঠাৎ করেই ৩১ জানুয়ারি আমেরিকায় চলে যান তিনি। তবে বর্তমানে তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ‘অগ্নি ২’ ছবির কাজে নাচ ও মারপিট শেখার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন।

‘অগ্নি ২’ ছবিতে মাহির সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার ওম। আর ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ ছবির শুটিং নিয়ে মাহি জানান, মার্চের মাঝামাঝি ব্যাংককে এর দৃশ্যধারনের কাজে অংশ নেব। আর এরমাঝে নতুন কিছু ছবিতে চুক্তিবদ্ধ হবার পরিকল্পনা রয়েছে।’

ফেসবুকে মাহির দেশে ফেরার ঘোষণা এবং চলচ্চিত্রে আবারো কাজ শুরুর কথা লেখার পর অনেকেই অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন চিত্রনায়িকা মাহিকে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G