আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

Abbas20130824134940বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় এ চার্জশিট দাখিল করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে মির্জা আব্বাসসহ সাবেক সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম-সচিব বিজন কান্তি সরকার, গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমানকে আসামী করা হয়েছে।

মামলার চার্জশিটে বলা হয়, মির্জা আব্বাস গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়।

এতে আরো বলা হয়, ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাৎ করেন।

এমন অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G