আসছে মান্নার শেষ চলচ্চিত্র

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Manna জনপ্রিয় অভিনেতা মান্নার মৃত্যুর প্রায় সাত বছর পর ২৬ মার্চ তার অভিনীত চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে । এটিই হবে মান্না অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ।

লীলা মন্থন নামে এ সিনেমা যৌথ পরিচালনা করবেন জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরুর ।

এ সিনেমায় অভিনয় করেছেন- মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, সিমোটি শুটিং শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে । কিছু সমস্যা থাকার কারণে সিনেমাটি এত দিনে আলোর মুখ দেখেনি। মান্না জীবিত থাকতেই তার অংশের কাজ শেষ হয়েছিল ।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা । আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে।

আশা করছি, নতুন প্রজন্ম সিনেমাটি দেখে দেশপ্রেমে অনুপ্রাণিত হবে। মূলত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্যই শত চড়াই-উতরাই পেরিয়ে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । লীলা মন্থন সিনেমার সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ।

২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়ক মান্নার পুরো নাম এস এম আসলাম তালুকদার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র তওবা। তবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি। মান্না অভিনীত সিনেমার সংখ্যা দুই শতাধিক।

উল্লেক্য ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন মান্না এবং ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন তিনি।

 

প্রতিক্ষণ/এডি/ইসলাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G