আসছে রাজ এর ‘সম্রাট’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tarkataপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যিনি ‘প্রজাপতি’,‘তারকাঁটা’ ছবি দুটি উপহার দিয়েছেন দর্শকদের কাছে।

এ ছাড়া তিনি ‘ছায়াছবি’ নামে আরেকটি ছবি পরিচালনা করেছেন। তবে এবার অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি ‘সম্রাট’ নিয়ে আসতেছেন দর্শকদের সামনে।

‘সম্রাট’-এর গল্প অপরাধজগতের এক সম্রাটকে ঘিরে। তাকে হারাতে পারে না কেউ। তাই ছবির নাম রাখা হয়েছে ‘সম্রাট’।

এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শিগগির মহরতের মাধ্যমে তাদের নাম ঘোষণা করবো।’

চলতি বছরের মে মাস থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। ছবিটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘কিং ইজ হিয়ার’। এটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া, সহ-প্রযোজনায় অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা।

প্রতিক্ষণ/এডি/আকিদ

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G