ইউটিউবে খেলা যাবে ’গেমস’

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

YouTube_logoজায়ান্ট গুগলের মালিকানাধীন ভিডিও-শেয়ারিং সাইট ইউটিউব এবার গেইমিংয়ের জন্য আলাদা সাইট ও অ্যাপ চালু করতে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, ইউটিউব গেইমিং’য়ে গেইম ও গেইমার উভয়েরই আলাদা প্রোফাইল থাকবে। চলতি বছরেই এই সেবা চালু হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

এক ব্লগ পোস্টে ইউটিউব গেইমিং-এর প্রোডাক্ট ম্যানেজার অ্যালান জয়েস বলেন, ইউটিউবে ভিডিওর পুরোপুরি নতুন একটি ধারা সৃষ্টি করেছে গেইমিং। এবার আমাদের পালা কেবল গেইমারদের জন্য তৈরি কিছু দেওয়ার।

গেইমিংবিষয়ক ভিডিওগুলোর আলাদা কদর রয়েছে ফেইসবুকে। কোনো গেইম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেইমকেন্দ্রিক মিউজিক ভিডিওগুলোর রয়েছে আলাদা জনপ্রিয়তা।

একক পেইজে ২৫ হাজার গেইমিং পোর্টালের ডেটার সমন্বয় করবে ইউটিউব গেইমিং। বিবিসি জানিয়েছে, ইউটিউব গেইমিংয়ের মাধ্যমে টুইচ ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল। প্রাথমকি অবস্থায় কেবল যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যে সীমাবদ্ধ থাকবে ইউটিউব গেইমিংয়ের সেবা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G