ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব গুলিবিদ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়ার সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, জাবের গুরুতর আহত হয়েছেন এবং তাদের দুই সদস্য জুমা ও শান্তাকে বুট দিয়ে আঘাত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও উত্তেজনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আহত জাবেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G