উত্তরবঙ্গ মাতালো চিরকুট
ডেস্ক রিপোর্ট: প্রতিক্ষণ ডটকম
ভারতের রাষ্ট্রপতি ভবনের পর এবার আলোচিত উত্তরবঙ্গ উৎসবের সমাপনী দিনে অন্যতম আকর্ষণ হিসেবে যোগ দেয় বাংলাদেশের চিরকুট ব্যান্ড ।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আয়োজিত এ অনুষ্ঠানে হতাশ করেননি তারা। ব্যান্ডের সদস্যরা নিজেদের জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পেয়েছেন প্রশংসাও।
চিরকুট ব্যান্ডের সদস্য সুমি মেইল বার্তায় বলেন, চার বছর ধরে ভারতের উত্তরবঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এ উৎসবটি। তাই ইতোমধ্যে তারা বেশ ভালো প্রভাব ফেলতে পেরেছে। তাদের সে যাত্রায় আমাদের অংশগ্রহণ ছিল সত্যি ভালো লাগার। তাদের সম্মান, ভালোবাসা ও সমর্থন আমরা কখনও ভুলব না। আর এখন আমরা দার্জিলিং যাচ্ছি। কয়েকটি স্থান ঘুরে দেশে ফিরব।’
প্রতিক্ষণ/এডি/আকিদুল ইসলাম
























