একসাথে রিয়াজ-মৌ

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৬ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Riazছোট পর্দায় জুটি হয়ে আবারো হাজির হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ এবং মডেল অভিনেত্রী মৌ। নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ‘এবং অতঃপর’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন তারা। সম্প্রতি ধানমন্ডি ও গাজীপুরের পুবাইলের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে টেলিছবিটির। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘মডেল ও নৃত্য শিল্পীর পাশাপাশি অভিনেত্রী হিসেবেও মৌ দারুণ জনপ্রিয়। গত কয়েক বছর ভিন্ন ধাঁচের নাটক-টেলিছবিতে কাজ করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। অনেক দিন পর তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।’

পরিচালক আলভী আহমেদ জানান, এরই মধ্যে টেলিছবির কাজ প্রায় শেষ হয়েছে। এতে রিয়াজ-মৌ জুটির পাশাপাশি অভিনয় করেছেন সজর, চৈতি, লায়লা হাসান, ইমরান প্রমুখ।
ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের গল্প অবলম্বনে নির্মিত ‘এবং অতঃপর’ টেলিছবির চিত্রনাট্য লিখেছেন মনসুরুর রহমান চঞ্চল। আসছে ঈদে বেসরকারী একটি চ্যানেলে এটি প্রচারিত হবে ।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G