এ লেভেল, ও লেভেল পরীক্ষা স্থগিত
অনলাইন ডেক্স,প্রতিক্ষণ ডটকম:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এ লেভেল এবং ও লেভেলের আজকের পরীক্ষা স্থগিত করেছে ব্রিটিশ কাউন্সিল।
শিক্ষার্থীদের মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে তারা।
এ বিষযে এ লেভেল পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্রিটিশ কাউন্সিল থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে। কিন্তু পরবর্তী সময় এখনও জানানো হয়নি।
তবে যোগাযোগের চেষ্টা করা হলে ব্রিট্রিশ কাউন্সিলের সংশ্লিষ্ট মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

























