কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন তিন নির্দেশনা দিল ফেসবুক

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন তিন দিকনির্দেশনা ঘোষণা করেছে। প্ল্যাটফর্মটি জানায়, ক্রিয়েটরদের সৃজনশীল কাজ অনলাইন কমিউনিটি ও ব্যবহারকারীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। তাদের উদ্দেশে ফেসবুক বার্তা দিয়েছে— “We see you! Keep creating, keep inspiring — your work makes a difference.”

ফেসবুকের নতুন নির্দেশনায় তিনটি মূল বার্তা তুলে ধরা হয়েছে—

১. সৃজনশীলতা ধরে রাখা

ক্রিয়েটরদের নিয়মিত সৃজনশীল কাজ চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে ফেসবুক। তাদের ধারাবাহিকতা দর্শকদের অনুপ্রাণিত করে—এমন মন্তব্যও করেছে প্ল্যাটফর্মটি।

২. তথ্যবহুল ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি

ফেসবুক চায়, ক্রিয়েটররা আরও উদ্ভাবনী, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী কনটেন্ট তৈরি করুন। এতে দর্শকদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং কনটেন্টের মানও বাড়বে।

৩. ইতিবাচক প্রভাব বিস্তার

প্ল্যাটফর্মটির মতে, ক্রিয়েটরদের তৈরি কনটেন্ট ইতোমধ্যেই কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধারা আরও বিস্তৃত করে সামাজিক প্রভাব বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এই উদ্যোগকে ক্রিয়েটরদের জন্য নতুন উদ্দীপনা হিসেবে দেখা হচ্ছে। ফেসবুকের দাবি, নির্দেশনাগুলো মানসম্মত কনটেন্ট তৈরিতে সহায়তা করবে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাও আরও উন্নত হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G