কামরাঙ্গীর চরে ৪৮ পেট্রোলবোমা,গান পাউডার উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

images  নগরীর কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে ৪৮ টি পেট্রোলবোমা ও দুই কেজি গান পাউডার  উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়।এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
র‌্যাব -১০, ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচরের মাদ্রাসা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাওয়া যায় দুই কেজি গান পাউডার।
তিনি আরও জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নাশকতা সৃষ্টি করার জন্যই এগুলো মজুদ রাখা হয়েছিল।

 

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G