কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৫ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

policeঢাকা কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশে নিরাপত্তা শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ করেই বাড়ানো হয়েছে।

লালবাগ জোনের পুলিশের উপকমিশনার মফিজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল কারাগারের চারপাশ পরিদর্শন শেষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন, তিনি আজ আর আসবেন না। কিন্তু হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য একটি গাড়িতে করে তিনি কারাগারে এসে হাজির হন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় কারাগার ঘিরে কয়েকদিন উত্তাপ অবস্থা বিরাজ করছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G