কারাগারে কয়েদির আত্মহত্যা

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Attohottaগলায় গামছা পেঁচিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ জনি নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন।রবিবার ভোর ৫টার দিকে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, জনি মহানন্দা ওয়ার্ডের ৪ নম্বর কক্ষে ছিলেন। ভোরে প্রস্রাব করার কথা বলে বের হয়ে একটি জাম্বুরা গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন ,পারিবারিক কলহের জের ধরে জনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পরে তার পকেট থেকে একটি তালাকনামা উদ্ধার করা হয়েছে। যেটি তার স্ত্রী তাকে দিয়েছেন। এ সব কারণেই তিনি হয়তো আত্মহত্যা করেছেন।

জেলার আরও জানান,২৭ জুন রাজপাড়া থানায় দায়ের করা একটি চুরি মামলার ৪৮ নম্বর আসামি ছিলেন জনি।শনিবার বিকেলে  ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G