‘কালো মেঘের ভেলায়’ রুনা খান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexগত বছর রুনা খান সরকারী অনুদানের চলচ্চিত্র ‘ছিটকিনি’তে কাজ শুরু করেছিলেন। চলচ্চিত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছিলেন বিধায় নাটকে রুনা খানের উপস্থিতি কমে যায়।

নতুন বছরেও রুনা খান আরেকটি সরকারী অনুদানের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। এর নাম কালো মেঘের ভেলা।

নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্ব্বনে এই চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন।

চলচ্চিত্রটি নির্মাণ করবেন মৃত্তিকা গুণ। এখানে রুনা খান ‘রোজী’ চরিত্রে অভিনয় করবেন। তবে কবে থেকে এই চলচ্চিত্রের শূটিং শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এ সম্পর্কে রুনা খান বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ছিটকিনিতে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। নতুন চলচ্চিত্র কালো মেঘের ভেলাতেও ঠিক তাই। দুটি চলচ্চিত্রই আমার ক্যারিয়ারের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে বলে আমি প্রত্যাশী। আর এই মুহূর্তে আমি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি বিশেষ মনোযোগী হয়ে উঠেছি। খুব মনোযোগ দিয়ে চলচ্চিত্রের কাজ শেষ করতে চাই। আমি মনে করছি দুটি চলচ্চিত্রই আমার জন্য নতুন চ্যালেঞ্জ।’

উল্লেখ্য অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন।

প্রতিক্ষণ/এডি/মাসুম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G