কোকোর মৃত্যুতে বিএনপির কর্মসূচি

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bnpবিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দলটির পক্ষ থেকে কোরানখানী ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনির সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য বিএনপির উদ্যোগে আজ রোববার ও আগামিকাল সোমবার দেশব্যাপী মসজিদে মসজিদে কোরানখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে কোরানখানী ও দোয়া মাহফিলে অংশ নেয়ার অনুরোধও জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G