ক্রিকেট প্রেমে পড়শী!

প্রকাশঃ জুন ২১, ২০১৫ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

porchiপ্রায় সারা বাংলাদেশ ঘুরে ক্রিকেটে নিয়ে নির্মিত জনপ্রিয় সঙ্গীত তারকা পড়শীর মিউজিক ভিডিও ‘জয় হবেই হবে’ শনিবার রাতে প্রকাশ পেয়েছে।

কক্সবাজার বান্দরবান, সিলেট, ঢাকা, রূপনগর, পানাম সিটি সহ আরো বেশ কয়েকটি জায়গায় ঘুরে নির্মাণ করা হয়েছে পড়শীরে এ মিউজিক ভিডিও।

ক্রিকেটের প্রেক্ষাপটে ‘জয় হবেই হবে’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ইমরান।

মিউজিক ভিডিওটিতে পড়শীর মডেল হয়েছেন সোহেল সিরাজ ও আশফাক রানা। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা চন্দন রায় চৌধুরী। বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডের আগের দিন ব্ল্যাক ক্যাট’র ব্যানারে আজ রাত ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি প্রকাশ করা হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G