খালেদার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ণ

aienjibiনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান তারা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের নের্তৃত্বে ৭ জন আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইনজীবীদের মধ্যে ছিলেন, সাবেক অ্যাসিস্ট্যাট অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার গোলাম মোস্তাফা তাজ, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, ব্যারিস্টার ইফতেখার মাহমুদ, ব্যারিস্টার শাহিন প্রমুখ।

আইনজীবী দলে ব্যারিস্টার জাকির, ব্যারিস্টার আবিদ ও ব্যারিস্টার শানিনুর আলম শাহিনের উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু তারা সময় মতো না পৌঁছানোয় খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G