খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের গ্রেফতারের দাবি

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

মায়াসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহবান জানান।

তিনি আরো বলেন, শেখ হাসিনার অধীনেই নির্বাচন ও ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। সে পর্যন্ত খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, হরতাল দিয়ে মামলা থেকে রেহাই পাবেন না। আপনার জন্য জেলখানা ও দড়ি অপেক্ষা করছে। আপনার যে সাজা হবে, তা আমরা নির্দ্বিধায় বলতে পারি।

মানববন্ধন শেষে ঢাকা মহানগরীতে তারেক রহমানের ছবি ও পোস্টার অপসারণ অভিযানের ঘোষণা দিয়েছে সংগঠনটি। বেশ কয়েকটি ট্রাকে করে লাঠি হাতে নগরীর বিভিন্ন স্পটে ছড়িয়ে পড়েছে সংগঠনের সদস্যরা। তাৎক্ষণিকভাবে প্রেসক্লাবের পাশ থেকেও তারেক রহমানের ছবি সম্বলিত একটি ব্যানার নামিয়ে ফেলে তারা।

প্রতিক্ষণ/এডি/পোপ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G